আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, আটক ৬

গোপালগঞ্জ সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা অবনতি ও নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকসমাগম কিছুটা কম দেখা গেছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, বর্তমানে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার