গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭ শিশু

গোপালগঞ্জ সংবাদদাতা

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ১৭ শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তাদের ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার বেলা ১টা পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডের ২০ বেডে মোট ১৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১৮ জন ওয়ার্ডে এবং এক জন কেবিনে রয়েছে।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশু আরশি আক্তারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে।
শিশুটির মা সোনালী বেগম গণমাধ্যমকে বলেন, মেয়ের জ্বর উঠলে ৬ এপ্রিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করেন। পরে মুখে লাল র্যাশ দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ৮ এপ্রিল তাকে আড়াই’শ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, এখানে চিকিৎসায় মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ভালো চিকিৎসা সেবা পাচ্ছে।
এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে বর্তমানে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।