সিনেটের পর প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের দল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সিনেটের পর প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের দল
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণও হারাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী দল ডেমোক্রেটিক দলের প্রার্থীরা।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) মোট আসনসংখ্যা ৪৩৫টি। কোনো দলের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে ২১৮টি আসনে জয়ী হতে হবে।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট দলের প্রার্থীরা ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের ২২০টি আসনে জয় পেয়েছেন। তারা কমপক্ষে ২৫৫টি আসনে জয়ী হতে যাচ্ছেন বলে মত দিয়েছেন মার্কিন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা।

ডেমোক্র্যাটরা সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস- উভয়কক্ষে ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হয়েছেন। এজন্য স্বাভাবিকভাবেই পুরো কংগ্রেস এখন তাদের দখলে।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বিরুদ্ধে কঠোর রায় দিয়েছেন।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র ৩টি আসন বেশি জেতার প্রয়োজন ছিল। তবে পূর্ব উপকূল থেকে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালি পর্যন্ত রিপাবলিকানদের দখলে থাকা অনেকগুলো আসনই পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। গত নির্বাচনে এই বিশাল এলাকার অধিকাংশ নির্বাচনী আসনে জয় পেয়েছিল ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

সূত্র: এনবিসি

/জেএইচ/