শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার আপন ভাসুরের ছেলে শিবলু মৃধাকে আসামি করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৪ নভেম্বর) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তার ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে ওই গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে একটি হলুদখেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া দিয়ে ওই গৃহবধূর শিশুসন্তানকে হত্যার ভয় দেখান। এ সময় জোরপূর্বক ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। তবে তারা কোনো পদক্ষেপ নেননি। পরে মোবাইল ফোনে স্বামীকে ঘটনাটি জানান তিনি। তার স্বামী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শিবলু মৃধার সঙ্গে মুঠোফোনসহ বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওসি আসাদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭