গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
গাজীপুর সংবাদদাতা

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুরগামী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধীরাশ্রম এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। নিহত তিনজনই পুরুষ। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় মা-ভাবি-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক