গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধায় সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়া, ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা–দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন– ফরিদ মিয়া ও রুস্তম আলী। ফরিদ মিয়া ইজিবাইকচালক। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার বাসিন্দা। রুস্তম আলী ইজিবাইকের যাত্রী। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকের এক যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন ইজিবাইকের পাঁচ যাত্রী।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।