যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসি প্রত্যাহার

ফেনী সংবাদদাতা

যুব মহিলা লীগনেত্রীর সঙ্গে কথোপকথনের কলরেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, কল রেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী তদন্তের জন্য এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ফয়জুল আজীম নোমান এবং দাগনভূঞা পৌর কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সনিকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি।
এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
সনি কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে সনি ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এছাড়া দুই লাখ টাকা দেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি।
তার দাবি, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানান। এছাড়া ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে তিনি ওসিকে দুই লাখ টাকা ঘুস দেন বলে দাবি করেন; কিন্তু টাকা নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সনি অভিযোগ করেন, জামিনে মুক্তির পরও ওসি তাকে নিজের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন এবং আপত্তিকর ইঙ্গিত দেন। এতে সাড়া না দিলে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বানিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির বিরুদ্ধে বিচার দাবি করেছেন তিনি।
এদিকে, অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজীম নোমান বলেন, আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই আমি সনিকে বাসায় আসতে বলেছিলাম। এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, নজরদারিতে এসপি জাহাঙ্গীর