ছাগলনাইয়ায় যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

ফেনী সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাতকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে তার ছেলে জোবায়ের হোসেন পারভেজের সঙ্গে দেখা হয়। পরদিন সকালে বাড়ির সামনে তার গলা ও হাতকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের ভাইয়ের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদের সঙ্গে দোকান নিয়ে সম্প্রতি জোবায়ের হোসেেনর ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।
খবর পেয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।