‘শাপলা কলি-দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ইমামদের সরাতে পাঁয়তারা চলছে’

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে শনিবার (৭ মার্চ) ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতার মাহফিলপূর্ব এক বক্তব্যে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে বিভিন্নজন বিভিন্ন শ্রেণি-পেশার আমার অনেক ভাই আছেন, যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র শাপলা-কলিতে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অনেক বিএনপির নেতারা স্থানীয়ভাবে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরকে সেখান থেকে সরিয়ে তাদের দলীয় মদদপুষ্ট লোকদের ইমাম-মুয়াজ্জিন পদে নিয়োগ দেওয়ার পাঁয়তারা শুরু করেছে।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘কোনও ইমাম যদি একটা এলাকায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না। একটা ভোট দেওয়া যদি দোষের হয়, তাহলে তো ভোট হওয়ার দরকার ছিল না। কোনও একজন ইমাম যদি একটা এলাকায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে, তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না।’
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ইলিয়াস মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুত তাওয়াব, জামায়াতের জেলা আমির মাওলানা বদরউদ্দিন, ফরিদপুর-২ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী শাহ আকরাম আলীসহ অনেকে।