প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করুন

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করুন
ছবি : সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ২৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: নাটোর, রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

যোগ্যতা: ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/