শিরোনাম

ফরিদপুরে ২ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ২ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ভোটকেন্দ্র। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুই কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

তারা হলেন, ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটানিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করেন। পরে ওই দুই কেন্দ্রে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ভোট কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।

/এসআর/