শিরোনাম

ফরিদপুরে মাদক দ্বন্দ্বে আহত দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে মাদক দ্বন্দ্বে আহত দুই ভাই
আহত ব্যক্তি। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– আবিদ হাসান রবিন ও আলিফ হাসান। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বড় চাচা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা মো. ইসহাক বলেন, রাজনৈতিকভাবে কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। জিহাদ সার্বক্ষণিক নেশাগ্রস্থ থাকে। নির্বাচন নিয়ে কোনো মত পার্থক্য বোঝার মতো ক্ষমতা তার নেই।

মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পারিবারিক ও মাদক সংক্রান্ত দ্বন্দ্ব বলে শুনেছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে।

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান হাসপাতালে তাদের দেখতে এসে বলেন, আহতরা আমার কর্মী। ব্যানার লাগাতে গেলে তাদের ওপর ধানের শীষের লোকজন হামলা করে। জিহাদ নামের এক ছেলে এই ঘটনা ঘটিয়েছে।

বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারবারিক দ্বন্দ্ব শুনেছি। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এই হামলার ঘটনা ঘটে। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। নির্বাচন সামনে রেখে এসব পারিবারিক বিষয়কে রাজনৈতিক রং লাগানো অপচেষ্টা করা হচ্ছে।

/এসআর/