বজ্রপাতের ঝুঁকি কমাতে চরাঞ্চলে বৃক্ষরোপণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর, চরকল্যানপুর ও মোল্লাডাঙ্গীর জনগণের মধ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ৬০০টি তালবীজ রোপণ করা হয়।

চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। এ সময় তিনি বলেন, প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। চরাঞ্চলের মানুষ বজ্রপাতের বেশি ঝুঁকিতে রয়েছেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণ করা হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার আহ্বান জানান তিনি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, মো. জহিরুল ইসলাম, ইরা নাহার দিপা, লিয়াকত আলী, জাহিদ হোসেন, মামুনুর রশিদ বাবু, ফজলুল রহমান খান, ফারুক মেম্বার, কুদ্দুস ও ইয়াসিনসহ প্রমুখ।