শিরোনাম

দিনাজপুরের দুটি ইউনিয়নে ঈদ উদযাপন

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুরের দুটি ইউনিয়নে ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথক জামাতে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদ জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন।

জানা গেছে, সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এলাকায় মেহেদী হাসান সুমনের বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দোলোয়ার হোসেন।

একই সময়ে বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন আল আমিন।

খয়েরবাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা। এই ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি।

২০১৩ সাল থেকে নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, উপজেলার দুটি ইউনিয়নে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মোতায়েন ছিল।

/এফসি/