শিরোনাম

অপসারিত হলেন মন্ত্রিপরিষদ সচিব রশীদ, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
অপসারিত হলেন মন্ত্রিপরিষদ সচিব রশীদ, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
শেখ আবদুর রশীদ ও এম সিরাজ উদ্দিন মিয়া (ছবি:সংগৃহীত)

নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হলো মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আব্দুর রশীদকে। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তাঁর স্থলে প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ আব্দুর রশীদ এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আজ সচিবালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি কয়েক দফায় মিটিং করেন। দুপুরে তিনি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রিপরিষদ গঠন ও শপথ নিয়ে কথা বলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার চুক্তির অবশিষ্ট সময় বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

/বিবি/