প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঢাকার শাহবাগ ও বাংলামোটর এলাকায় উত্তেজনার জেরে দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে এই পুলিশ মোতায়েনের কথা বলেছেন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী।
তিনি বলেন, ‘শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে, সতর্কতার অংশ হিসেবে এখানে ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। এখানে আমাদের সিনিয়র স্যাররাও আছেন।’
ওই পত্রিকা দুটিতে আবারো কোন হামলার আশঙ্কা বা তথ্য আছে কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘না, ঠিক এমনটি নয়। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি আবার এদিকে আসে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।’
এর আগে গেল ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর রাতে হামলার শিকার হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়।