বিমানের টয়লেটে লুকানো ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল এসব স্বর্ণ।
এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এসব বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি।
বিমানবন্দরের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। আগে থেকেই পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি নজরদারিতে রাখা হয়।
অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
উদ্ধার করা স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।