অপ্রতিমের জানাজা আজ, হত্যার বিচার দাবিতে কুবিতে বিক্ষোভের ডাক

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে অপ্রতিম হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুবি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব তথ্য জানান। অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতিতে তার নিজ বাড়িতে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুবি উপাচার্য বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আপনারা জানেন, অপ্রতিম শুক্রবার থেকে নিখোঁজ ছিল। আজ (শনিবার) দুপুরের পর তার লাশ পাওয়া যায়। তিনজন সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামীকাল (রবিবার) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।’
এ সময় তিনি নিহত অপ্রতিমের জানাজায় সবাইকে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার আহ্বান জানান।
এদিকে, অপ্রতিমের হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন কুবি শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচির কথা জানান।
শিক্ষার্থীদের পোস্টে বলা হয়, আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় অপ্রতিমের জানাজার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবিরও ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল ক্লাস বর্জনকে সাধুবাদ জানাই। ক্লাস বর্জন হলেও সবাইকে ক্যাম্পাসে আসার অনুরোধ। সকল কুবিয়ানদের প্রতি অনুরোধ, ক্যাম্পাসে আসুন। আজকে আমরা চুপ হয়ে থাকলে আগামীকাল আমি, আপনি বা অন্য কেউ ভিকটিম। নিজেদের অধিকার আদায়ের প্রতিবাদে সামিল হোন। আগামীকাল সকাল ১০টায় জানাজা-পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অনুরোধ।’
এর আগে, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শোক’ ঘোষণা করেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে গত শুক্রবার বেলা আড়াইটার দিকে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। পরে আর বাসায় ফেরেনি। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ফোনটির অবস্থান শনাক্ত করা যায়। ওই এলাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গলে অপ্রতিমের মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ