মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের
সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না।’

নাঙ্গলকোটে শনিবার (৩১ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এ কথা বলেন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দিবে এমপি, তবে মনোনয়ন এমপি এককভাবে দিবে না। স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না, ভাই হেতে অযোগ্য, হেতেরে এমপি সিদ্ধান্ত দিছেন তোমাদেরকে নিয়ে, এটাই তার যোগ্যতা।

বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেবে বলে নেতাকর্মীদের উসকানিমূলক কথা বলছেন, তাদের উদ্দেশে আমি এই কথা বলেছি। স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনি এলাকার দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী ঠিক করা হবে।’

/টিই/