কুমিল্লায় বিশেষ অভিযানে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা অবনতি ও নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে দলটির ৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) চান্দিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– কেরনখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হারুন অর রশিদ (৩৮), ছাত্রলীগের কর্মী মো. সুমন মিয়া (২১), মো. ইয়াছিন (২০) এবং চান্দিনা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, আটক ৬