কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকালে মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক পর্যটককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এমআর/