কক্সবাজারে ছাত্রদলকর্মী হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছাত্রদল কর্মী খোরশেদ আলমকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সদর মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত হতে গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সৈকতের ব্যস্ততম এলাকা কবিতা চত্বরে একদল দুর্বৃত্ত খোরশেদের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নিহত খোরশেদ স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে।
বুধবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।