শিরোনাম

দেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
দেশে ভূমিকম্প অনুভূত

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর প্রভাবে সিলেটসহ আশপাশের অঞ্চলেও কেঁপে ওঠে।

/এসবি/