বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যায় বৃদ্ধের কারাদণ্ড

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খেতের ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা কেটে বাচ্চা ও ডিম নষ্ট করার অভিযোগে এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া নামের এক বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির অন্তত ২৭টি বাসা কেটে নিচে ফেলে দিয়েছেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্যজাত ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়।
ইউএনও মেহেদী হাসান ফারুক গণমাধ্যমকে বলেন, বাবুই পাখি হত্যার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বাচা মিয়া নামে এক ব্যক্তি ধান খেয়ে ফেলার কথা বলে ২৭টি বাবুই পাখির বাসা তাল গাছ থেকে কেটে ফেলে দেয়। সেখানে আমরা ২৫ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পেয়েছি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেছেন।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত সবাইকে বন্যপ্রাণী আইন সম্পর্কে অবগত করা হয়েছে।