চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

চুয়াডাঙ্গা সংবাদদাতা

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩১ মে) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রবিবার ভোর ৫টার দিকে সীমান্তে দায়িত্ব পালনের সময় ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল। আটককৃতদের মধ্যে ৫ শিশু ২ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে।