‘ফুটবলের মতো লাথি দেব’– উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি

সিটিজেন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি দেওয়াসহ’ অকথ্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটলেও শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অডিও রেকর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জমা দিয়েছেন প্রকৌশলী।
উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, ঠিকাদার মহসিন হায়দার রুমে ঢুকে বলেন, তোকে ফুটবলের মতো লাথি দেব, একেবারে উড়িয়ে ফেলব। তিনি এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডের কথাও নিশ্চিত করেন।
অভিযুক্ত মহসিন হায়দার ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অডিওতে তাকে উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। সেখানে আরও বলা হয়, ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি এখনই সরিয়ে নে। ফটিকছড়িতে থাকতে হলে আমার অনুমতি নিয়ে থাকতে হবে। রুমে তালা ঝুলিয়ে দেব।
জুনায়েদ আবছার চৌধুরী বলেন, অনিয়মের কারণে বিল স্থগিত করায় ওই ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। এর আগেও কার্যালয়ে এসে তিনি একইভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, গালাগালি ও হুমকির বিষয়ে উপজেলা প্রকৌশলী তাকে মৌখিকভাবে জানিয়েছেন। এভাবে কাউকে গালাগাল করা যায় না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সুযোগ রয়েছে।
অডিও রেকর্ডের সত্যতা উপজেলা প্রকৌশলী ও ঠিকাদার দুজনই নিশ্চিত করেছেন। মহসিন হায়দার সাংবাদিকদের বলেন, ফটিকছড়ি সীমান্তের কয়লার মুখ এলাকায় একটি স্কুলভবন নির্মাণের কাজ চলছে। তিনি দাবি করেন, ৯০ শতাংশ কাজ শেষ করেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় বাকি কাজ শেষ করা সম্ভব হয়নি। কিন্তু কোনো নোটিশ না দিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার অজুহাতে জামানত কেটে রাখা হচ্ছে। মনের দুঃখে গালাগাল করেছি, বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত