জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তারকৃত আলী আকবর সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।
র্যাব জানায়, সীতাকুণ্ড থানার র্যাব হত্যা মামলার আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। গত ১৮ জুন বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নং সমাজ এলাকায় পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি অভিযানিক দল।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে আজ (শনিবার) সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় আরও তিন র্যাব সদস্য আহত হন। র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে।

‘জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না’