পর্যটন মৌসুমেও বন্ধ সাজেক, প্রতিদিন ক্ষতি কোটি টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় ৩৮ দিন ধরে বন্ধ রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। পর্যটনের ভরা মৌসুমে এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও রিসোর্ট। সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাবে, এতে প্রতিদিন প্রায় এক কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছেন পর্যটন খাতের সঙ্গে যুক্ত প্রায় ১০ হাজার মানুষ।
সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগের অন্যতম মাধ্যম খাগড়াছড়ি-সাজেক সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়কে চলাচলকারী শতাধিক গাড়ির চালক ও সহকারীরাও পড়েছেন বেকায়দায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা কথিত সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র ব্যানারে চতুর্থ দফায় অবরোধ পালন করছেন। গত ১০ নভেম্বর সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কারবারি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ অবরোধ অব্যাহত রাখায় পরিস্থিতির উন্নতি হয়নি।
স্থানীয়দের ভাষ্য, গত দেড় মাসে সাজেকের বিভিন্ন এলাকায় জেএসএস-সন্তু গ্রুপ ও ইউপিডিএফ-প্রসীত গ্রুপের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ৯৬টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সশস্ত্র গ্রুপের ৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে অপহরণের শিকার হয়েছেন ১০৩ জন।
সরকারি হিসাবে, গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে ১৮৩টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি সংশ্লিষ্টদের।
সর্বশেষ ১ নভেম্বর বেলা সোয়া ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার সংরক্ষিত বন এলাকায় থেমে থেমে গোলাগুলি হয়। এর আগে ৩১ অক্টোবর দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ছাড়া ৮ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাজেকের নিজ বাড়িতে ঢুকে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯)। সে অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।
এ ছাড়া গত ৯ মে ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের প্রসীত গ্রুপের কালেক্টর কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নিহত হন।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বারের সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, পার্বত্য চুক্তির আগে পার্বত্য চট্টগ্রামে একটি গ্রুপ চাঁদাবাজিতে জড়িত ছিল। বর্তমানে রাঙামাটিতে চারটি গ্রুপ এবং বান্দরবানে কেএনএফসহ পাহাড়ে মোট পাঁচটি গ্রুপ চাঁদাবাজি করছে।
খাগড়াছড়ি হোটেল রিসোর্ট মালিক সমিতির সাবেক সহসভাপতি ও অরণ্য বিলাস হোটেলের মালিক স্বপন কুমার দে বলেন, পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজির কারণে অস্থিরতা বাড়ছে। পর্যটনের ভরা মৌসুমে টানা ৩৮ দিন সাজেক বন্ধ থাকায় প্রায় ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, সাজেকে একটি পক্ষ অবরোধ প্রত্যাহার করলেও অন্য পক্ষের অবরোধ এখনো চলছে। তবে আতঙ্কের কারণে মানুষ গাড়ি নিয়ে বের হচ্ছেন না। পাহাড়ে চাঁদাবাজির অস্তিত্ব স্বীকার করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেয়। তবে অনেকেই চাঁদা দেওয়ার বিষয়টি প্রকাশ করতে চান না।