চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান, একরাতে আটক ৩৭০

চাঁদপুর সংবাদদাতা

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে চাঁদপুরের আট উপজেলায় একযোগে বিশেষ অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটকদের মধ্যে কারও বিরুদ্ধে মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিয়া নূর জানান, বিশেষ অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪