চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯ জনকে আটক এবং মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জেলাজুড়ে বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচর থানায় ১ জন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব দক্ষিণ থানায় ৩ জন, মতলব উত্তর থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানায় ৫ জন ও কচুয়া থানায় ৪ জনসহ মোট ৯ কিশোরকে আটক করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২২