মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা
বগুড়া সংবাদদাতা

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ০৪

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম রীতা রানী মজুমদার (৪৫)। তিনি ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের ছেলে ও মেয়ে পড়াশোনার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান থাকেন। ফলে স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে রাতের খাবার খান নিহত রীতা রানী। পরে আলাদা-আলাদা রুমে গিয়ে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভেঙে স্বামী বিধান চন্দ্রের। এ সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান তিনি। ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন বিধান চন্দ্র। এতে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাদের বাসায় আসে এবং ঘরের সদর দরজা খোলা দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলাকাটা মরদেহটি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করেছে পুলিশ।

/এফআর/

পল্লবীতে শিশুকে হত্যা ও ধর্ষণের দায় স্বীকার অভিযুক্তের