সাঙ্গু নদে নৌকাডুবি, পানিতে ভেসে পর্যটক নিখোঁজ

বান্দরবান সংবাদদাতা

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জন পর্যটকের একটি দলের সঙ্গে বান্দরবানের আলীকদম হয়ে গতকাল শুক্রবার তিনি তিন্দু এলাকায় যান।
নিখোঁজ পর্যটককে উদ্ধারে গতকাল ঘটনাস্থলে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের সদস্যরা। তবে নিখোঁজ ব্যক্তিকে তারা খুঁজে পাননি। আজ সকালে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কয়েকজন সদস্য থানচির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এসে পুনরায় উদ্ধার কার্যক্রম চালাবেন।
থানচির স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকাল পাঁচটার দিকে তারা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।
থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান বলেন, ‘নিখোঁজ পর্যটককে খুঁজে না পেয়ে চট্টগ্রামের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা এলে এলাকাটিতে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইড নিয়ে ওই পর্যটকেরা আলীকদম থেকে তিন্দুতে গিয়েছেন। থানচি হয়ে না যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তিন্দুতে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।