টেকনাফের উপরের বাজারে এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারের উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপরের বাজারে এসবিএসি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের কক্সবাজার শাখার অধীনে পরিচালিত এ আউটলেটটি পরিচালনা করবে মেসার্স এ. আর. এন্টারপ্রাইজ।
সম্প্রতি টেকনাফে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ফিরোজ চৌধুরী।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সহজ, নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এসবিএসি ব্যাংক পিএলসি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো গতিশীল করতে ব্যাংকটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে টেকনাফ গভর্নমেন্ট কলেজের প্রভাষক হাসিনা বেগম, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মমতাজ শাহিন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর