শিরোনাম

বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক

এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় এ প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। জনসাধারণকে এ বিষয়ে সচেতন ও আগ্রহী করে তুলতে দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাচ্ছে সোনালী ব্যাংক পিএলসি।

/এসবি/