ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও. রশিদ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম সারির ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান ও. রশিদ।
হাসান ও. রশিদ ইস্টার্ন ব্যাংকে যোগদানের আগে প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ইস্টার্ন ব্যাংকে অতিরিক্ত এমডি ছিলেন। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং খাতে ৩১ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে হাসান ও. রশিদের। তিনি দেশীয় এবং বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রান্সফরমেশন, ইনোভেশন ও কৌশলগত নেতৃত্বের জন্য হাসান ও. রশিদ পরিচিত।
হাসান ও. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, থান্ডারবার্ড থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।