শিরোনাম

রাজউকের ৯টার মোবাইল কোর্ট ১২ টায়ও শুরু হয়নি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজউকের ৯টার মোবাইল কোর্ট ১২ টায়ও শুরু হয়নি
রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মোবাইল কোর্ট পরিচালনার সময় নিয়ে দেখা দিয়েছে হেরফের ও সমন্বয়হীনতা। সকাল ৯টায় অভিযান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে মাঠে নামেনি রাজউকের সংশ্লিষ্ট টিম। সময় গড়িয়ে দুপুর ১২টা হলেও শুরু হয়নি অভিযান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজউকের মহাখালী জোনাল অফিসের অধীনে জোন-৩/১ এর আওতাধীন মিরপুর, ভাষানটেক ও ইসিবি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কথা ছিল।

মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম, নূর নবী এবং ইমারত পরিদর্শক মো. শরীফ হোসেনের উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে ভাষানটেক এলাকায় ইমারত পরিদর্শক মো. শরীফ হোসেনকে উপস্থিত থাকতে দেখা গেলেও অন্য কর্মকর্তাদের কেউ ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে মো. শরীফ হোসেন জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তারা রাজউকের প্রধান কার্যালয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় কিছুটা দেরি হবে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তবে বেলা দুপুর ১২টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হয়নি। পরবর্তীতে সাড়ে ১২টার দিকে এসে কার্যক্রম শুরু করে রাজউক।

/জেএইচ/