শিরোনাম

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সাময়িক বরখাস্ত
নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলীর (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে ছিলেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের সূত্রে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দোকান বরাদ্দ ও পরিচালনায় অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। এ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে তাকে ডিএসসিসির সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

সাময়িক বরখাস্তের এ সময়ে তাকে সিটি করপোরেশনের সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এ আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

/এমএকে/