কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
আগুনের সূত্রপাত কীভাবে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা দেখে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।