শিরোনাম

ডিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারকে বদলি
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবিরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসএ/