রাজধানীতে ২ ঘণ্টায় ৩ বাসে আগুন

রাজধানীতে ২ ঘণ্টায় ৩ বাসে আগুন
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় পৌনে দুই ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত ৯টা ২৫ মিনিটের দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনার মধ্যে রাজধানীতেও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।