শিরোনাম

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি
ডিএমপির লোগো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স আ্যনালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে এবং গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবি রমনা জোনে বদলি করা হয়েছে।

লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে এবং মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবি পল্লবী জোনে বদলি করা হয়েছে।

ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে বদলি করা হয়েছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশনে।

ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির এইচআরডি বিভাগের ট্রেনিংয়ে বদলি করা হয়েছে।

/এফসি/