শিরোনাম

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

নিজস্ব প্রতিবেদক
দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সোমবার (১৮ মে) সকালে দায়িত্বগ্রহণ করেন তিনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পান অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে অবসরে যান তিনি।

/এফআর/