শিরোনাম

আজ টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক
আজ টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস।

আজ রাজধানীর আশপাশে কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রবিবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

এতে বলা হয়েছে, জরুরি অবকাঠামো উন্নয়ন ও লিকেজ মেরামতের কাজের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। রাজধানীর তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সবশ্রেণির গ্রাহকের জন্যও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

/জেএইচ/