শিরোনাম

সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া কারণে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।

এর আগে, কাল সোয়া ১১ টার বৈরি আবহাওয়া ও নৌ-দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

/এসবি/