মেট্রোরেলে বসতে চেয়েও পাননি জায়গা, স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে রাজধানীর শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন এক বৃদ্ধ।শারীরিক অস্বস্তি বোধ করায় আশপাশের যাত্রীদের কাছে বসার জায়গা চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বসতে দেননি কেউ। একপর্যায়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন ছেলে নাকিবুর রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য।
পোস্টে নাকিবুর লিখেন, আব্বু গত ২৪ অক্টোবর দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহুর্তেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থ অনুভব করায় আশে পাশের লোক জনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ তাকে জায়গা ছেড়ে বসতে দেন নি। আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পরে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসেবে এইটুকু মেনে নেওয়াটা কষ্টকর।
এই ঘটনায় কোন রাগ অভিমান নেই জানিয়ে তিনি লিখেন, শুধু সবাইকে এই টুকুই বলবো, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সাথে বন্ধু সুলভ আচরন করুন। আপনি আজকে যাকে এড়িয়ে যাচ্ছেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।

পোস্টে মেট্রোরেলে যাতায়াতের নিয়মকানুন বা এ ঘটনাকে কেন্দ্র করে কাউকে দোষারোপ করে মন্তব্য না করার অনুরোধও জানান নাকিবুর। একইসঙ্গে চলাফেরার সময় আশপাশের মানুষের স্বস্তি ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া এবং তার বাবার জন্য দোয়াও চান তিনি।

শ্যামলীতে ট্রাক চাপায় ২ কিশোরীর মৃত্যু