শিরোনাম

আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ, ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ, ৬ শিশুর মৃত্যু
আদ-দ্বীন হাসপাতালের মূল ফটক।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদ-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় । সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ৬ জন শিশুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

/এসবি/