শিরোনাম

কালশী বস্তিতে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
কালশী বস্তিতে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট
কালশী বস্তিতে আগুন।

রাজধানীর কালশী বস্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে আগুনের তীব্রতা বাড়ায় নিয়ন্ত্রণের কাজের যোগ দেয় আরও ইউনিট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানিয়েছে, সেখানে পানির সংকট রয়েছে।

/টিই/