ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। কোলাজ: সিটিজেন জার্নাল

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভারতীয় হাইকমিশনে যান এবং সেখানে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায় বসেন। মার্কিন দূতাবাসের একটি সূত্রও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ অনুরোধকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক হলো। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এ সাক্ষাৎকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন এবং দীনেশ ত্রিবেদী ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসেন চলতি বছরের জুনে।

/এমএকে/