ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও গাজীপুরের কয়েকটি গুরত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বাহিনীর সদস্যরা ঈদের সাত দিন আগে থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঈদের ৭ দিন আগে থেকে ঈদ পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু