ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকামুখী মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আগামী ৩১ মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। আজ প্রথম দিনে ৩১ মে, আগামীকাল ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে সরকারি টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। এরই মধ্যে অনেক মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
এর আগে, গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৭ মে পর্যন্ত দেওয়া হয় ঈদের পূর্বের টিকিট। আর আজ থেকে শুরু হলো ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি।